ব্যক্তি জীবনে নামাজ
জীবনের সফলতা ও আখিরাতের নাজাতের মূল চাবিকাঠি হলো নামাজ বন্ধুরা, আপনি কি জানেন—যে ব্যক্তি দিনের পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, সে শুধু আল্লাহর সন্তুষ্টি অর্জন করে না; বরং এই দুনিয়াতে পায় মানসিক শান্তি, আত্মিক প্রশান্তি এবং আখিরাতে পায় জান্নাতের নিশ্চয়তা! আর যে নামাজ ছেড়ে দেয়, সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়, আর তার জন্য রয়েছে ভয়াবহ পরিণতি। কুরআনের ভাষায় নামাজের গুরুত্ব ﴿إِنَّ ٱلصَّلَوٰةَ كَانَتۡ عَلَى ٱلۡمُؤۡمِنِينَ كِتَٰبٗا مَّوۡقُوتٗا﴾ “নিশ্চয়ই নামাজ মু’মিনদের উপর নির্দিষ্ট সময়ে ফরজ করা হয়েছে।” (সূরা আন-নিসা: ১০৩) ﴿وَأَقِمِ ٱلصَّلَوٰةَ إِنَّ ٱلصَّلَوٰةَ تَنهَىٰ عَنِ ٱلۡفَحۡشَآءِ وَٱلۡمُنكَرِۗ﴾ “নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে।” (সূরা আল-আনকাবুত: ৪৫) রাসূল (সাঃ) এর বাণী «رَأْسُ ٱلْأَمْرِ ٱلْإِسْلَامُ، وَعَمُودُهُ ٱلصَّلَاةُ» "ইসলামের মূলোত্তম ভিত্তি হলো নামাজ।" (তিরমিযি) «الْعَهْدُ الَّذِي بَيْنَنَا وَبَيْنَهُمُ الصَّلَاةُ، فَمَنْ تَرَكَهَا فَقَدْ كَفَرَ» "আমাদের ও তাদের মাঝে পার্থক্য হলো নামাজ; যে তা ছেড়ে দেয়, সে কুফরি করল।" (তিরমিযি) নামাজ না পড়ার ভয়াবহতা ...